ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন নকআউট পর্বের রোমাঞ্চে পৌঁছে গেছে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ৪৮ দল থেকে টিকে আছে ৩২টি দল। প্রতিটি ম্যাচ এখন ‘বাঁচা-মরার’ লড়াই, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপের স্বপ্ন। এমন পরিস্থিতিতে ফুটবল বিশ্লেষকদের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিক পূর্বাভাসও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট (Opta Analyst) তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ হিসাব প্রকাশ করেছে। লাখ লাখ ম্যাচ ডেটা, বর্তমান ফর্ম, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং সম্ভাব্য নকআউট পথ বিশ্লেষণ করে তৈরি করা এই পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের।
সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনায় সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের শেষ ষোলোতে পৌঁছানোর সম্ভাবনা ধরা হয়েছে ৮৯.২ শতাংশ, কোয়ার্টার ফাইনালে ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে খেলার সম্ভাবনা ৩০ শতাংশ। অর্থাৎ ফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, শিরোপা জয়ের সম্ভাবনায় শীর্ষে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপেদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ, কোয়ার্টার ফাইনালে ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ২৮.৪ শতাংশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ফ্রান্সের ১৮.৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।
শিরোপা জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা ধরা হয়েছে ১৩.৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড, যাদের সম্ভাবনা ৯.৭ শতাংশ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে অবশ্য সুপারকম্পিউটার খুব বেশি আশাবাদী নয়। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে মাত্র ৬.৫ শতাংশ, যা তাদের রেখেছে পঞ্চম স্থানে। যদিও বাস্তব মাঠে জাপানকে হারিয়ে ব্রাজিল ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
এ ছাড়া নেদারল্যান্ডসের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ ছিল। তবে জার্মানি ইতোমধ্যেই প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় সেই সম্ভাবনার আর কোনো মূল্য নেই।
চমক দেখানোর সম্ভাবনা থাকা দলগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া (৩.২ শতাংশ), নরওয়ে (৩ শতাংশ), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫ শতাংশ) এবং সুইজারল্যান্ড (২.২ শতাংশ)। এছাড়া মেক্সিকোর সম্ভাবনা ১.৮ শতাংশ, মরক্কো ও বেলজিয়ামের ১.৬ শতাংশ করে এবং জাপানের সম্ভাবনা ধরা হয়েছিল মাত্র ১ শতাংশ।
তবে ফুটবল এমন একটি খেলা, যেখানে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। অতীতে বহুবার দেখা গেছে, সুপারকম্পিউটারের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তুলনামূলক দুর্বল দলও ইতিহাস গড়েছে। তাই তথ্য ও সম্ভাবনা গুরুত্বপূর্ণ হলেও, বিশ্বকাপের আসল সিদ্ধান্ত হবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়েই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মোবাইলেব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- ব্রাজিল ম্যাচ জিতলেও পুড়লো কপাল, পেলো বড় দু:সংবাদ
- বিশ্বকাপ জয়ী দলের নাম ভবিষ্যবাণী করলো অপটা
- রাত ১০ টা বা সকাল ৭ টা নয়, নতুন সময়ে মাঠে নামবে ব্রাজিল
- চরম দু:সংবাদ : বিশ্বকাপ চলাকালেই একটি দেশকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- ব্রাজিলের নকআউট ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- ৫৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- গোল দিলো জাপান, মোবাইলে ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- স্কটল্যান্ডকে হারালে যে বিপদে পড়বে ব্রাজিল
- মোবাইলে আর্জেন্টিনা বনামজর্ডান ম্যাচটি: সরাসরি দেখুন এখানে (Live)