ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
একলাফে বাড়ছে সিগারেটের দাম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন কিছু কর আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তামাক খাতের নতুন মূল্য ও কর কাঠামোর প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, ১০ শলাকার সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য চারটি স্তরে নির্ধারণ করা হয়েছে। নিম্নস্তরের সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থাৎ নিম্নস্তরের সিগারেটে প্রতি ১০ শলাকায় ২ টাকা, মধ্যম স্তরে ১২ টাকা, উচ্চ স্তরে ২০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। বাজেট অনুমোদনের পর নতুন অর্থবছর থেকে এসব মূল্য কার্যকর হবে।
এবারের বাজেটে শুধু সিগারেট নয়, অন্যান্য নিকোটিনজাত পণ্যের ওপরও নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি হিটেড টোব্যাকো পণ্যের ওপরও নতুন কর কাঠামো নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই মূল্য ও কর সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি অবৈধ তামাক পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেট কার্যকর হলে সিগারেটসহ বিভিন্ন তামাকজাত পণ্যের বাজারে নতুন দাম কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE