ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিল ৬, আর্জেন্টিনা ১

২০২৬ জুন ০৫ ১৮:৫৫:১৬

ব্রাজিল ৬, আর্জেন্টিনা ১

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। ঠিক এই মুহূর্তে দারুণ এক সুখবর পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর স্থান বা শীর্ষ সিংহাসন দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে আন্তর্জাতিক ফুটবলের নানা সমীকরণের পর শীর্ষস্থান ফিরে পায় আলবিসেলেস্তেরা।

এর আগে ২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের চূড়ায় রাজত্ব করেছিল আর্জেন্টিনা। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে আকস্মিক হারের পর তারা সেই অবস্থান হারিয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর, ঠিক বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে আবারও এক নম্বরে ফিরল দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। মূলত আইভরি কোস্টের কাছে ২-১ গোলে ফ্রান্সের অপ্রত্যাশিত পরাজয়ের কারণেই শীর্ষস্থান পুনরুদ্ধার করা সহজ হয় আর্জেন্টিনার; ফরাসীরা বর্তমানে নেমে গেছে তিন নম্বরে। অন্যদিকে, ইরাকের সঙ্গে ড্র করেও র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এছাড়া শীর্ষ ছয়ের বাকি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি; ইংল্যান্ড চার, পর্তুগাল পাঁচ এবং ব্রাজিল রয়েছে ছয় নম্বরে।

তবে আর্জেন্টিনার এই শীর্ষে ফেরার আনন্দের মাঝেই নতুন করে সামনে এসেছে ফুটবল ইতিহাসের একটি অদ্ভুত ও রহস্যময় পরিসংখ্যান, যাকে অনেকেই ‘ফিফা র‍্যাঙ্কিংয়ের অভিশাপ’ বলে থাকেন। ১৯৯২ সালে ফিফা আনুষ্ঠানিকভাবে বিশ্ব র‍্যাঙ্কিং প্রথা চালু করার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই বিশ্বকাপের ঠিক আগে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। প্রতিবারই এক নম্বর দলগুলোকে টুর্নামেন্টের কোনো না কোনো পর্যায়ে খালি হাতে বিদায় নিতে হয়েছে।

মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন তারা র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করেছিল। কিন্তু এবার লিওনেল স্কালোনির শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বিশ্বের 'এক নম্বর' দল হিসেবে। এখন দেখার বিষয়, ৩২ বছরের এই প্রাচীন ঐতিহাসিক পরিসংখ্যান ও 'অভিশাপ' ভেঙে মেসিরা টানা দ্বিতীয়বার সোনালী ট্রফি ঘরে তুলতে পারেন কি না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ