ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
২৫ বলেই সেঞ্চুরি! সূর্যবংশীর ব্যাটে নতুন বিস্ময়, এবার গেইলের ১৭৫ রান ভাঙার হুঙ্কার
ভারতীয় ক্রিকেটে নতুন বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে যেভাবে ঝড় তুলছেন, তাতে ভবিষ্যতের বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়ার ইঙ্গিত স্পষ্ট। এবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের জনপ্রিয় ইউটিউব শো ‘দ্য সুইচ’-এ অংশ নিয়ে নতুন এক কীর্তি গড়েছেন এই তরুণ ব্যাটার।
শোতে সূর্যবংশীকে ৫০ বলে ১০০ রান করার চ্যালেঞ্জ দেন পিটারসেন। তবে সবাইকে অবাক করে দিয়ে মাত্র ২৫ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। মাঠের চারপাশে একের পর এক ছক্কা হাঁকিয়ে নিজের বিধ্বংসী ব্যাটিং ক্ষমতার প্রমাণ দেন তিনি।
যদিও ‘দ্য সুইচ’-এ এটিই দ্রুততম সেঞ্চুরি নয়। এর আগে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার ২২ বলে শতক করেছিলেন। তবে মাত্র ১৫ বছর বয়সে সূর্যবংশীর এই কীর্তি ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুধু সেঞ্চুরি করেই থেমে থাকেননি সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের ১৭৫ রানের বিশ্বরেকর্ড ভাঙার লক্ষ্যও জানিয়ে দিয়েছেন তিনি। পিটারসেন যখন গেইলের সেই ঐতিহাসিক ইনিংসের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসী কণ্ঠে সূর্যবংশী বলেন, সুযোগ পেলে তিনিই প্রথম টি-টোয়েন্টি ডাবল সেঞ্চুরি করবেন।
চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন এই কিশোর। রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ পাঁচে থাকা সূর্যবংশীর স্ট্রাইক রেট ২৩২-এর বেশি, যা তাকে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ব্যাটারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করেই রাজস্থান রয়্যালস এবার আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। আগামী এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে সূর্যবংশীর দল। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন এই তরুণ বিস্ময়ের দিকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)