ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

২০২৬ মে ২৫ ১৮:২৪:২৫

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ ও ২৮ মে দেশের সব ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। তবে ২৭ মে সীমিত পরিসরে পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। এ সময় ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ নিয়মিত সব সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।

রোববার (২৪ মে) আইভেকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা সীমিত আকারে চালু থাকবে। তবে নতুন আবেদন জমা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

আইভেক জানিয়েছে, ঈদের ছুটি শেষে আগামী ৩১ মে থেকে দেশের সব ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে।

এ কারণে যেসব আবেদনকারী ভারতীয় ভিসার জন্য আবেদন করতে চান বা পাসপোর্ট সংগ্রহের পরিকল্পনা করেছেন, তাদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত