ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এলপিএলের ড্রাফটে বাংলাদেশের ৪৮ ক্রিকেটার, থাকছেন তাসকিন-নাহিদরাও
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের ড্রাফটকে সামনে রেখে ক্রিকেটারদের নিবন্ধন প্রক্রিয়ায় বড় উপস্থিতি দেখিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) তথ্য অনুযায়ী, এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে ৪৮ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এলপিএলের বহুল আলোচিত এই ড্রাফট।
এবারের ড্রাফটে বিশ্বের ২১টি দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। যদিও বাংলাদেশি ক্রিকেটারদের পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, তরুণ গতিতারকা নাহিদ রানা এবং ওপেনার তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা ড্রাফটে রয়েছেন।
ড্রাফটে সবচেয়ে বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তান থেকে। দেশটি থেকে নাম লিখিয়েছেন ১২০ জন ক্রিকেটার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ থেকে ৭৫ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ৬৮ জন, নিউজিল্যান্ড থেকে ৪১ জন এবং অস্ট্রেলিয়া থেকে ২৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। ইংল্যান্ড ও ভারত থেকেও একাধিক পরিচিত ক্রিকেটার রয়েছেন তালিকায়।
এসএলসি জানিয়েছে, নিবন্ধিত ৬৫০ ক্রিকেটারের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ড্রাফট তালিকায় জায়গা পাবেন ৩১০ জন। এবারের এলপিএল মাঠে গড়াবে আগামী ১৭ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে কয়েকজন বড় তারকা দল পেয়েছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জাফনা কিংসের হয়ে খেলবেন। তিনিই এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি সরাসরি চুক্তিতে দল নিশ্চিত করেছেন।
জাফনা কিংসে সাকিবের সঙ্গে আরও থাকছেন দুনিথ ওয়ালালাগে ও ভানুকা রাজাপাকশে। অন্যদিকে ডাম্বুলা সিক্সার্স দলে ভিড়িয়েছে দীনেশ চান্দিমাল, রেজা হেনড্রিক্স ও দুশমন্থ চামিরাকে। ক্যান্ডি রয়্যালসের হয়ে দেখা যাবে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।
এদিকে এলপিএলের অফিশিয়াল পেজ থেকে এক পোস্টে জানানো হয়েছিল, বাংলাদেশের তাসকিন আহমেদও জাফনা কিংসে খেলবেন। তবে কিছুক্ষণ পর সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। ফলে তাসকিনের দল নিয়ে এখনো তৈরি হয়েছে ধোঁয়াশা।
ক্রিকেটভক্তদের চোখ এখন এলপিএলের ড্রাফটের দিকে। বিশেষ করে বাংলাদেশের তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে কারা দল পান, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল