ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের কড়া সতর্কবার্তা সৌদির
আসন্ন পবিত্র হজকে সামনে রেখে বাংলাদেশিসহ বিদেশি প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর। বিশেষ করে ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টা না করতে সরাসরি বাংলায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির পুলিশ প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন, পারিবারিক, ব্যক্তিগত কিংবা ট্রানজিট—যে ধরনের ভিজিট ভিসাই হোক না কেন, তা দিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার অনুমতি নেই। হজ পালন করতে হলে অবশ্যই বৈধ হজ ভিসা অথবা সৌদিতে বসবাসরতদের জন্য নির্ধারিত সরকারি হজ পারমিট থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে অবৈধভাবে হজ পালনের বিভিন্ন প্রচারণা ও প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় এবার আরও কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ যদি বেআইনিভাবে হজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখায় অথবা ভিজিট ভিসায় হজের ব্যবস্থা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সাধারণ মানুষকে এসব প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বানও জানিয়েছে সৌদি পুলিশ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে হজের অফার দিলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলের জন্য ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সৌদি কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগকারীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ঝুঁকি থাকবে না। মূলত হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতি বছর হজ মৌসুমে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে অবস্থান করেন। তাই বাংলায় সরাসরি সতর্কবার্তা প্রকাশ করাকে বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন অনেকে। এতে করে বাংলাদেশি প্রবাসীরা সহজেই নিয়ম-কানুন বুঝতে পারবেন এবং প্রতারণার ফাঁদ থেকেও দূরে থাকতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)