ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

২০২৬ মে ১৯ ১৯:৫৩:৫৯

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এ কারণে আগামী বুধবার (২০ মে) রাজশাহীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকা এই শাটডাউনের আওতায় পড়েছে তার মধ্যে রয়েছে কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ এবং কাটাখালী পৌরসভা এলাকা। এসব এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।

নেসকো কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং জরুরি কাজ শেষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত