ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আরব আমিরাতে চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদ কবে
পবিত্র ঈদুল আজহা ও হজকে ঘিরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে জিলহজ মাসের চাঁদের ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। এতে করে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়েছে।
রোববার সকালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানায়, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিবালোকেই ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদের ছবি তোলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে ধারণ করা ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা। এছাড়া সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। জ্যোতির্বৈজ্ঞানিক এই তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে দেশটিতে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, সোমবার ১৮ মে থেকে তাদের দেশে জিলহজ মাস শুরু হচ্ছে। একইভাবে তুরস্কও জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ গণনা শুরু হবে। তবে তুরস্ক সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। অন্যদিকে সৌদি আরবসহ বেশিরভাগ মুসলিম দেশে রোববারকে জিলকদের ২৯তম দিন হিসেবে ধরা হয়েছে। ফলে সৌদি আরবে রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করছে দেশটির চূড়ান্ত ঘোষণা।
এরই মধ্যে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পান, তাহলে যেন নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধন করেন। একইসঙ্গে অভিজ্ঞ পর্যবেক্ষকদের স্থানীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
জিলহজ মাস শুরু হওয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে পবিত্র হজের সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণের। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার এই কার্যক্রমকে ঘিরে মুসলিম বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল