ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Argentina World Cup 2026

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জেনেনিন আর্জেন্টিনার গ্রুপ পর্বের পূর্ণ সূচি

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ মে ১৫ ২২:৩২:২৯

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জেনেনিন আর্জেন্টিনার গ্রুপ পর্বের পূর্ণ সূচি

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের গ্রুপ পর্বের তিন ম্যাচের সময়সূচি প্রকাশ। বাংলাদেশ সময় অনুযায়ী কখন খেলবে মেসিদের দল, দেখে নিন এক নজরে।

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে শক্তিশালী দল নিয়ে। গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনার তিনটি ম্যাচের সময়সূচিও প্রকাশ করেছে ফিফা।

বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে খেলা।

দ্বিতীয় ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই ভেন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, আর্জেন্টিনার সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ থাকলেও বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে মেসিদের।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি (বাংলাদেশ সময়)

১৭ জুন ২০২৬ — আর্জেন্টিনা বনাম আলজেরিয়া — সকাল ৭:০০টা

২২ জুন ২০২৬ — আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া — রাত ১১:০০টা

২৮ জুন ২০২৬ — আর্জেন্টিনা বনাম জর্ডান — সকাল ৮:০০টা

বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের অপেক্ষা এখন শুধুই মাঠের লড়াই দেখার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত