ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কার্তিক শর্মার ঝড়ে বড় সংগ্রহ সিএসকের, লখনৌকে বড় রানের টার্গেট দিলো চেন্নাই

২০২৬ মে ১৫ ২২:০৮:২৮

কার্তিক শর্মার ঝড়ে বড় সংগ্রহ সিএসকের, লখনৌকে বড় রানের টার্গেট দিলো চেন্নাই

কার্তিক শর্মার দারুণ ব্যাটিংয়ে ভর করে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে সিএসকে।

লখনৌয়ের একানা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি চেন্নাইয়ের। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৩ রান করে আকাশ সিংয়ের শিকার হন। এরপর সঞ্জু স্যামসনও ২০ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল।

উরভিল প্যাটেলও বড় ইনিংস খেলতে পারেননি। তবে চার নম্বরে নেমে ইনিংস সামলান কার্তিক শর্মা। দুর্দান্ত ব্যাটিংয়ে ৪২ বলে ৭১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

ডেওয়াল্ড ব্রেভিস ১৬ বলে ২৫ রানের কার্যকর ইনিংস খেলেন। পরে শেষ দিকে শিভাম দুবের ঝড়ো ব্যাটিং সিএসকের স্কোরকে বড় সংগ্রহে পৌঁছে দেয়। দুবে মাত্র ১৬ বলে অপরাজিত ৩২ রান করেন। প্রশান্ত ভীরও ১০ বলে ১৩ রান করে ভালো সঙ্গ দেন।

লখনৌর হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আকাশ সিং। বাঁহাতি এই পেসার ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া মোহাম্মদ শামি ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট পান।

ম্যাচ জিততে এখন লখনৌ সুপার জায়ান্টসকে করতে হবে ১৮৮ রান। প্লে-অফের আশা টিকিয়ে রাখতে এই রান তাড়া করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ঋষভ পান্তদের জন্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ