ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বড় ধাক্কা আরসিবিতে, থুশারার বদলে নতুন পেসার আনলো বেঙ্গালুরু
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
আইপিএল ২০২৬ চলাকালীন বড় পরিবর্তন আনতে বাধ্য হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা টুর্নামেন্টে যোগ দিতে না পারায় তার বদলি হিসেবে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে আরসিবি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এবার আইপিএলে খেলতে পারেননি থুশারা। বোর্ডের দাবি, প্রয়োজনীয় ফিটনেস মান পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাকে অনুমতি দেওয়া হয়নি। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরুতে আইনি পদক্ষেপ নিয়েছিলেন থুশারা। পরে অবশ্য মামলা তুলে নিয়ে বোর্ডের কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
৩৮ বছর বয়সী রিচার্ড গ্লিসনের আইপিএল অভিজ্ঞতা আগেও রয়েছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই ইংলিশ পেসার। ২০২৪ সালে সিএসকের হয়ে দুটি ম্যাচ এবং ২০২৫ সালে মুম্বাইয়ের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার তাকে ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।
অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে যাওয়া খালিল আহমেদের বদলি ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংসও। ভারতীয় পেসার কুলদীপ যাদবকে ৩০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ডানহাতি এই পেসার এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন। ২০২১ ও ২০২৩ মৌসুমে মোট তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি। এবার সিএসকের হয়ে নতুন সুযোগ পাচ্ছেন কুলদীপ।
খালিল আহমেদ চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে দুই উইকেট নিয়েছিলেন। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান এই বাঁহাতি পেসার।
প্লে-অফের গুরুত্বপূর্ণ সময়ে দুই দলের এই স্কোয়াড পরিবর্তন এখন আইপিএলের বড় আলোচনায় পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল