ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইপিএল কাঁপানোর পর এবার বড় সিদ্ধান্ত, বৈভবকে নিয়ে যা করল ভারত
ভারতের ক্রিকেটে নতুন বিস্ময় হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটার। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি।
শ্রীলঙ্কা ও আফগানিস্তান ‘এ’ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই সিরিজ। ভারত ‘এ’ দলের নেতৃত্বে থাকবেন তিলক ভার্মা, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিয়ান পরাগ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে আলোচনায় আসেন বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। বিশেষ করে ফাইনালে তার ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখে।
এর আগে আইপিএলেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে তার আক্রমণাত্মক ব্যাটিং নজর কাড়ে ক্রিকেটবিশ্বের। সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ভারত ‘এ’ দলে জায়গা পেলেন তিনি।
দলে আরও আছেন প্রিয়ানশ আর্য, প্রভসিমরান সিং, আয়ুষ বাদোনি ও নিশান্ত সিন্ধুর মতো তরুণ ক্রিকেটাররা। পেস আক্রমণে রাখা হয়েছে অংশুল কাম্বোজ, যুধবীর সিং ও যশ ঠাকুরকে।
আগামী ৯ জুন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে ভারত ‘এ’। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন।
এই সিরিজ শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচও খেলবে ভারত ‘এ’। সেই স্কোয়াড পরে ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)