ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ বয়কটের রহস্য খুঁজতে তদন্ত কমিটি, নড়েচড়ে বসেছে ক্রীড়া মন্ত্রণালয়
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিশ্বকাপ বয়কটের কারণ ও পেছনের সিদ্ধান্তগুলো খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে।
কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সাল দস্তগীর। তবে বিসিবির সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখায় স্বচ্ছতা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। বিশ্বকাপ শেষ হলেও সেই সিদ্ধান্ত ঘিরে আলোচনা ও বিতর্ক এখনও থামেনি।
সরকার পরিবর্তনের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়া আমিনুল হক আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করা হলো।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। পরে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করে। নতুন এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)