ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উরভিল-গায়কোয়াড ঝড়ে উড়ে যাচ্ছে লখনউ, খেলাটি দেখুন এখানে LIVE

২০২৬ মে ১০ ১৮:৫৭:০০

উরভিল-গায়কোয়াড ঝড়ে উড়ে যাচ্ছে লখনউ, খেলাটি দেখুন এখানে LIVE

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রান উৎসবের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে চাপে ফেলে দিয়েছে চেন্নাই সুপার কিংস। ২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬.৪ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে সিএসকে।

চেন্নাইয়ের ইনিংসের শুরু থেকেই ঝড় তুলেছেন উরভিল প্যাটেল। মাত্র ১২ বলে ৪৯ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। তার ইনিংসে রয়েছে ৭টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডও সমান তালে খেলছেন। তিনি ১৪ বলে ২৮ রানে অপরাজিত আছেন।

এর আগে ওপেনার সঞ্জু স্যামসনও দ্রুত রান তুলে দলের ভিত গড়ে দেন। ১৪ বলে ২৮ রান করে দিগভেশ রাঠির বলে বোল্ড হন তিনি। তবে তার বিদায়ের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে চেন্নাইয়ের ব্যাটিং।

লখনউর বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন সিএসকের ব্যাটাররা। আভেশ খান এক ওভারে ২৫ রান খরচ করেন। দিগভেশ রাঠিও দুই ওভারে দিয়েছেন ৩৭ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন জশ ইংলিস। ৩৩ বলে ৮৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা।

শেষদিকে শাহবাজ আহমেদ ২৫ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন জেমি ওভারটন। তিনি ৪ ওভারে ৩ উইকেট নেন। এছাড়া অংশুল কাম্বোজ শিকার করেন ২ উইকেট।

বর্তমান পরিস্থিতিতে ম্যাচ পুরোপুরি চেন্নাইয়ের নিয়ন্ত্রণে। হাতে ৯ উইকেট রেখে জয়ের জন্য তাদের প্রয়োজন আর মাত্র ৯৮ রান।

খেলাটি দেখতে এখানেক্লিক করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ