ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ মে ০৮ ১০:১১:৫১

ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

ব্যাট করতে নেমেই দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি-কে চার মেরে আত্মবিশ্বাসী শুরু করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ০.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ রান বিনা উইকেটে।

এই টেস্টে বাংলাদেশের একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। এছাড়া স্কোয়াডে রয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলামের মতো বোলাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, পেস আক্রমণ নিয়ে তারা বেশ আত্মবিশ্বাসী।

অন্যদিকে বড় ধাক্কা নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান। হাঁটুর চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না তারকা ব্যাটার বাবর আজম। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস। এছাড়া তিন নম্বরে খেলছেন আবদুল্লাহ ফজল।

মিরপুরের উইকেটে ঘাসের আভাস থাকলেও ম্যাচ গড়ানোর সঙ্গে স্পিন বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল থেকেই গরম আবহাওয়া বিরাজ করছে ঢাকায়, যদিও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

খেলাটি দেখতে এখানেক্লিক করুন

বাংলাদেশ একাদশ:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ:আজান আওয়াইস, ইমাম-উল-হক, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি, মোহাম্মদ আব্বাস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ