ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকা টেস্টে কপার পুড়লা পাকিস্তানের, বাংলাদেশের জন্য সুখবর

২০২৬ মে ০৮ ০৭:১৪:১৩

ঢাকা টেস্টে কপার পুড়লা পাকিস্তানের, বাংলাদেশের জন্য সুখবর

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম।

আগামী ৮ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। তবে ম্যাচের আগের অনুশীলনে বাঁ পায়ের হাঁটুতে চোট পান বাবর। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, বাবরের চোট বর্তমানে দলের মেডিকেল প্যানেল পর্যবেক্ষণ করছে। তবে চোট কতটা গুরুতর কিংবা তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ব্যাট হাতে ছিলেন দারুণ ধারাবাহিক। অধিনায়ক হিসেবে পেশোয়ার জালমিকে শিরোপা জেতানোর পাশাপাশি ১১ ইনিংসে ৫৮৮ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।

এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টে বাবরের অনুপস্থিতি পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বিশেষ করে মিরপুরের স্পিন সহায়ক উইকেটে অভিজ্ঞ ব্যাটারের অভাব সফরকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

অন্যদিকে বাবরের অনুপস্থিতিকে বাড়তি সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ দল। ঘরের মাঠে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে সিরিজে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী টাইগাররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ