ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়: এক সপ্তাহে হাজারো প্রবাসীর কপাল পুড়লো
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে ১৭ হাজার ৩৬৮ জনকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৬০৬ জন আবাসন আইন বা ইকামা বিধি লঙ্ঘন করেছেন। এছাড়া ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ৭৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪৫৪ জনকে আটক করা হয়। পাশাপাশি দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫০ জন ধরা পড়েন। অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা বা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে ৩৩ হাজারেরও বেশি আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বড় একটি অংশকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলছে।
সৌদি সরকারের এই কঠোর অবস্থানকে দেশটির ভিসা ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা প্রবাসী শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?