ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় অভিযান : ৫৬ বাংলাদেশিসহ ৬২ অবৈধ অভিবাসী আ`ট`ক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সাম্প্রতিক এক বিশেষ অভিযানে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় ‘অপস মাহির’ নামের এই অভিযান পরিচালিত হয়, যা মূলত শিল্প ও লজিস্টিক খাতে অবৈধ শ্রমিক শনাক্তের লক্ষ্যেই পরিচালিত হয়।
অভিযানে অভিবাসন বিভাগের ৬৬ জন কর্মকর্তা এবং জাতীয় নিবন্ধন বিভাগের আরও ১২ জন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১১২ জনের কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে ৬২ জনকে অবৈধ হিসেবে শনাক্ত করে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি ছাড়াও নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা অস্থায়ী কর্ম ভিসা ব্যবহার করে ভিন্ন কোম্পানিতে কাজ করছিলেন। এই ধরনের ভিসা অপব্যবহার মালয়েশিয়ার আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা এবং পরিচয় গোপনের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ঘটনায় নিয়োগকর্তাদের সম্পৃক্ততা এবং বড় ধরনের চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের বর্তমানে সেমেনিহ ইমিগ্রেশন ডিপো ও কেএলআইএতে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবৈধ অভিবাসন ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল