ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : পুরো দেশে শুরু হয়েছে আলোচনা ঝড়
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে, যখন উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।
পরীক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত শিক্ষকদের জানালেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। পরে প্রায় দেড় ঘণ্টা পর ভুল ধরা পড়লে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং অতিরিক্ত সময় দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের দাবি, অতিরিক্ত সময় পুরোপুরি কার্যকরভাবে দেওয়া হয়নি, যা তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।
ঘটনার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার জানান, ভুলবশত পুরোনো প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল, পরে তা সংশোধন করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, বিষয়টি জানার পর শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এবং কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)