ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় দু:সংবাদ

২০২৬ এপ্রিল ১৩ ০৯:৫০:৪৯

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় দু:সংবাদ

পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম অভিজ্ঞতাই শেষ হয়ে গেল হঠাৎ চোটে। পারভেজ হোসেন ইমন এখন অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন, যা তার জন্য যেমন হতাশার, তেমনি দল ও সমর্থকদের জন্যও বড় ধাক্কা।

লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়ে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান এই তরুণ ওপেনার। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, তার ডান কাঁধের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই ইনজুরির কারণে চলতি আসরের পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন ইমন। ফলে লাহোর কালান্দার্স তার পরিবর্তে শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালাঙ্কা-কে দলে অন্তর্ভুক্ত করেছে।

গত ফেব্রুয়ারিতে নিলামে ৬০ লাখ রুপিতে দলে ভেড়ানো হয়েছিল ইমনকে। দেশের বাইরে এটি ছিল তার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পেলেও ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট খেলা আর সম্ভব হলো না।

বিসিবির মেডিক্যাল টিম জানিয়েছে, ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ইমন। বোর্ডের ফিজিওদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে পাওয়ার কাজ চলছে।

তবে স্বস্তির খবরও আছে। সবকিছু ঠিকঠাক এগোলে এই মাসের শেষদিকে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ