ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধ থামতেই বড় সিদ্ধান্ত! হঠাৎ আকাশপথ খুলে দিল ইরাক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতেই স্বস্তির খবর দিল ইরাক। যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে যুদ্ধবিরতির পর দেশটি তাদের আকাশসীমা ও সব বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় বুধবার থেকে দেশটির আকাশপথ আবারও উন্মুক্ত করা হয়েছে। ফলে বেসামরিক সব ধরনের ফ্লাইট উড্ডয়ন, অবতরণ এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করে চলাচল পুনরায় শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে চালু হওয়া এই বিমান চলাচল আন্তর্জাতিক নিয়মনীতি ও নিরাপত্তা নির্দেশিকা মেনে পরিচালিত হবে। একই সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।
এর আগে সাম্প্রতিক সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এতে আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়ে।
তবে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আকাশপথ খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?