ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

২০২৬ এপ্রিল ০৭ ১২:১৪:৩৭

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য সময়সূচি বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই সময়সূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সরকারি হিসাব অনুযায়ী, আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সাধারণভাবে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর তার আগের দিনকে বলা হয় আরাফাত দিবস, যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই সময়সূচি অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সম্ভাব্য তারিখকে কেন্দ্র করেই ছুটির পরিকল্পনা করেছে আমিরাত সরকার। দেশটিতে সাধারণত সাপ্তাহিক ছুটি থাকে শনিবার ও রবিবার। এর সঙ্গে যুক্ত হচ্ছে হজের দিন ২৬ মে, ঈদের ছুটি ২৭ থেকে ২৯ মে এবং সাপ্তাহিক ছুটি ৩০ ও ৩১ মে।

সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন দেশটির নাগরিকরা, যদি চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত তারিখগুলো অপরিবর্তিত থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত