ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পেশোয়ার জালমিতে বাংলাদেশি দাপট,যুক্ত হল আরেক বাংলাদেশি
পাকিস্তান সুপার লিগ-এ বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়ল। নতুন করে দল পেয়েছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম, যাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
এর আগে একই দলে জায়গা পেয়েছিলেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। ফলে পেশোয়ার জালমিতে এখন একসঙ্গে তিন বাংলাদেশি ক্রিকেটার খেলতে যাচ্ছেন।
সব মিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ছয়ে। নিলামের আগেই দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পরে লাহোর কালান্দার্স দলে নেয় পারভেজ হোসেন ইমন-কে।
নিলামের মাধ্যমে দল পান রিশাদ হোসেন, যাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ। একইভাবে নাহিদ রানাও নিলামে দল পান।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পারফরম্যান্সের সুবাদেই এবার পিএসএলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। এর আগে রমিজ রাজা মন্তব্য করেছিলেন, এই তরুণ ব্যাটারকে পিএসএলের দলগুলো নিতে পারে।
আগামী ২৮ মার্চ পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএল মিশন শুরু করবে পেশোয়ার জালমি। ওই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যকার লড়াইও দেখা যেতে পারে। এছাড়া ৩১ মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এবং ১১ এপ্রিল লাহোর কালান্দার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
সব মিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি ও পারফরম্যান্স নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল