ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঈদের আগে ঘর বদলে ফেলুন, সহজ ৬ টিপস

২০২৬ মার্চ ১৮ ১৫:২৩:৩৭

ঈদের আগে ঘর বদলে ফেলুন, সহজ ৬ টিপস

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘর সাজানোর প্রস্তুতি শুরু করেছেন অনেকেই। উৎসবের আনন্দ আরও বাড়াতে দামী আসবাব নয়, বরং সামান্য পরিবর্তনেই ঘরের পরিবেশে আনা যায় দারুণ নতুনত্ব।

বিশেষজ্ঞরা বলছেন, ঘর সাজাতে সবচেয়ে সহজ উপায় হলো বিছানার চাদর পরিবর্তন করা। হালকা রঙের চাদর যেমন প্রশান্তি আনে, তেমনি ব্লক বা হাতের কাজের চাদর ঘরে আভিজাত্য যোগ করে।

জানালার পর্দাও ঘরের সৌন্দর্যে বড় ভূমিকা রাখে। চাদরের সঙ্গে মিলিয়ে নতুন পর্দা ব্যবহার করলে পুরো ঘরই বদলে যেতে পারে। বাজেট কম হলে শুধু ড্রয়িং রুমের পর্দা পরিবর্তন করলেও মিলবে নতুন লুক।

এছাড়া খালি দেয়ালে পেইন্টিং, পারিবারিক ছবি বা ওয়াল হ্যাঙ্গিং ব্যবহার করে সহজেই ঘরকে প্রাণবন্ত করা যায়। আধুনিক ওয়াল স্টিকারও কম খরচে ঘরের সাজ বদলানোর জনপ্রিয় উপায় হয়ে উঠেছে।

ঘরে সজীবতা আনতে ইনডোর প্ল্যান্ট বিশেষভাবে কার্যকর। মানিপ্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট-এর মতো গাছ অল্প যত্নেই বেড়ে ওঠে এবং ঘরে প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে।

সবশেষে, ছোট ছোট শো-পিস বা নান্দনিক সাজসজ্জার জিনিস ঘরের সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সহজ পরিবর্তনের মাধ্যমে ঈদের ঘর হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত