ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চমক দিয়ে ঘোষণা বাংলাদেশ স্কোয়াড, হামজা চৌধুরী সহ বাদ পড়লেন যারা

২০২৬ মার্চ ১৫ ২০:১৪:৫৮

চমক দিয়ে ঘোষণা বাংলাদেশ স্কোয়াড, হামজা চৌধুরী সহ বাদ পড়লেন যারা

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

স্কোয়াডে নেই হামজা চৌধুরী ও আনিসুর রহমান জিকো

দেশের ফুটবলের “পোস্টার বয়” হামজা চৌধুরী ক্যাম্পে নেই। কারণ, তিনি সরাসরি ভিয়েতনামে যোগ দিতে যাচ্ছেন।

আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকোও স্কোয়াডে ডাক পাননি। জিকোর অনুপস্থিতিতে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা জাতীয় দলের পোস্ট সামলাবেন।

কোচ ক্যাবরেরার সঙ্গে জিকোর সম্পর্ক অতটা মধুর নয়, যা তার দলে না থাকার একটি কারণ হতে পারে।

নতুন সুযোগ পাওয়া খেলোয়াড়রা

বিশ্বনাথ ঘোষ ইনজুরি কাটিয়ে ফেরেছেন। প্রাথমিক স্কোয়াডে থাকলেও একাদশে তার জায়গা নিশ্চিত কিনা দেখার বিষয়।

কিংসের মেহেদী হাসান শ্রাবণও গোলরক্ষক হিসেবে প্রস্তুত।

প্রস্তুতি ম্যাচ ও যাত্রা

বাংলাদেশ দল ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে।

প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল ২১ মার্চ ঢাকা ছাড়বে।

হামজা চৌধুরী সরাসরি ২২ মার্চ ভিয়েতনামে পৌঁছাবেন।

বাংলাদেশ জাতীয় দল – ২৮ জনের স্কোয়াড

গোলকিপার:

মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইসহাক আকন্দ

ডিফেন্ডার:

তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ঈসা ফয়সাল

মিডফিল্ডার:

শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শামিত সোম

ফরোয়ার্ড:

আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত