ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য বড় সুখবর: নতুন সুবিধা চালু করছে ওমান
প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা ও কর্মজীবনের সুরক্ষা বাড়াতে গুরুত্বপূর্ণ এক সংস্কারের ঘোষণা দিয়েছে ওমান সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য ধাপে ধাপে বেশ কয়েকটি সুরক্ষা কর্মসূচি চালু করা হবে।
রাজধানী মাস্কাট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সামাজিক সুরক্ষা তহবিল (এসপিএফ)। সংস্থাটি জানায়, আগামী ২০২৭ সাল থেকে প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু করা হবে।
নতুন এই নীতির অধীনে প্রচলিত ‘এন্ড-অফ-সার্ভিস গ্র্যাচুইটি’ ব্যবস্থার পরিবর্তে একটি সুসংগঠিত সঞ্চয় ব্যবস্থা চালু করা হবে। এতে নিয়োগকর্তাদের প্রবাসী কর্মীদের মূল বেতনের ৯ শতাংশ অর্থ সামাজিক সুরক্ষা তহবিলে জমা দিতে হবে। চাকরি শেষ হওয়ার পর কর্মীরা এই সঞ্চিত অর্থ পাবেন।
এর পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বাড়াতে আরও দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। এসপিএফ জানিয়েছে, ২০২৬ সাল থেকে সব কর্মীর জন্য অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে একটি বিমা প্রকল্প চালু করা হবে। আর ২০২৮ সাল থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বিমা বাধ্যতামূলক করা হবে। এই দুটি প্রকল্পের জন্য কর্মীদের বেতনের ১ শতাংশ অর্থ জমা করা হবে, যার পুরো খরচ বহন করবেন নিয়োগকর্তারা।
ওমান সরকারের এই উদ্যোগের ফলে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক—বিশেষ করে দক্ষিণ এশিয়ার কর্মীরা—আর্থিক সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তার নতুন সুবিধা পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল