ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০২৬ মার্চ ১৩ ০৯:৫৯:১৭

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ যাত্রীরা ২৩ মার্চের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথম ধাপে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পরে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রাজধানীর রেল ভবন-এ সম্প্রতি অনুষ্ঠিত ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী—

২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ

২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ

২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ

২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ

২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ

২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ

২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট কেনার ক্ষেত্রে কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এই টিকিট কোনো অবস্থাতেই ফেরত দেওয়া যাবে না।

ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা দেখা যায়। তাই আগেভাগেই টিকিট সংগ্রহ করতে যাত্রীদের প্রতি পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ