ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিচার চেয়ে চিঠি পাঠালো তামিমরা
গত বছর অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে আসছে ঢাকার ক্লাব সংগঠকদের একটা বড় অংশ। এবার নির্বাচন প্রক্রিয়ায় ‘অস্বচ্ছ’তার অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়ে সুষ্ঠ তদন্তের আবেদন করেছে তারা।
চিঠি প্রদাণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন তুলেছিলেন তামিম। পরে নির্বাচনে ‘অস্বচ্ছ’তার অভিযোগ তুলে সড়ে দাঁড়িয়েছিলেন।
তামিম আজ জানিয়েছেন, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবটি তাদের দাবির সঙ্গে একমত। তামিম সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা একটা অনুষ্ঠানিক অভিযোগ দিতে এসেছি। সবচেয়ে অবাক করার বিষয় যেটা, ৭৬ টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এ বিষয়ে অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি এটা প্রমাণ করার জন্য ৭৬ টা ক্লাবের মধ্যে যদি ৫০টা ক্লাব একমত থাকে, এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’
চিঠিতে বিসিবির পুরো পরিচালনা পর্যদই ভেঙে দেওয়ার দাবি তোলা হয়েছে কিনা, এমন প্রশ্ন তোলা হলে তামিম বলেন, ‘এটা সময় বলবে ভাই। ঠিক প্রক্রিয়ায় আবেদন করার দরকার, আমরা সেটাকে বেছে নিয়ে আবেদন করেছি।’
বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা সাংবাদিকদের বলেন, ‘আমরা আবেদন করেছি স্বাধীন তদন্ত কমিটির জন্য, যেখানে এনএসসির একজন প্রতিনিধি থাকতে পারবেন।’
অনেকদিন ধরেই বিসিবির নির্বাচন এবং বর্তমান পরিচালনা পর্যদকে ‘অবৈধ’ বলে আসছে প্রতিবাদী ক্লাবগুলো। এবার তার একটা সুরাহা হবে মনে করছেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরে এসেছে ১৭ থেকে ১৮ বছর পর। এখন একটা গণতান্ত্রিক সরকার, আমরা মনে করি কথা বলার সঠিক সময় এটা। এই কারণেই আমরা এই আবেদনটা করেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)