ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ সফরের আগেই নতুন দু:সংবাদ পেলো পাকিস্তান
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাঁহাতি এই ব্যাটার বর্তমানে চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এই ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সফরে তাকে না-ও দেখা যেতে পারে।
পাকিস্তান দল ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—১১, ১৩ ও ১৫ মার্চ।
৩৪ বছর বয়সী ফখর জামান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সীমিত সুযোগ পেয়েছিলেন। তিনি মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ভারত ও নামিবিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে তিনি খেলেননি। পরে সুপার এইটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফেরেন।ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেন ২৫ রান। আর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪২ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।
এদিকে, আঞ্চলিক উত্তেজনা চলমান থাকায় পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা পরিস্থিতি না বাড়লে তবেই সিরিজটি আয়োজন করা হবে।
এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ড শিগগিরই দলের স্কোয়াড গঠন নিয়ে আলোচনা শুরু করতে পারে। ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনাও করছে তারা। ওই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
সূত্র জানিয়েছে, নির্বাচকরা দলে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছেন। ধারাবাহিকভাবে ভালো করতে না পারা কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বদলে নতুন মুখদের সুযোগ দেওয়া হতে পারে।
তবে আপাতত পাকিস্তানের সামনে কোনো টি-টোয়েন্টি সিরিজ না থাকায় এই ফরম্যাটের দলে তাৎক্ষণিক বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছরের নভেম্বরে, যখন তারা ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। সেই সিরিজটি ছিল অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে সিরিজ। এর আগে তার অধিনায়কত্বের অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে, যেখানে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)