ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক, সবার কাছে দোয়া চাইলেন

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৯:৪৫:৪৬

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক, সবার কাছে দোয়া চাইলেন

পবিত্র রমজান মাসে ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ওমরা সম্পন্ন করলেও দেশে ফেরার পথে পড়েছেন বিপত্তিতে। মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় জেদ্দায় আটকা পড়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওমরা শেষ করে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেন মুশফিক। প্রথমে যান দুবাইয়ে। সেখান থেকে ঢাকায় ফেরার কথা ছিল তার। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেলে তাকে আবার ফিরিয়ে আনা হয় জেদ্দায়। বর্তমানে তিনি হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা এয়ারপোর্টেই অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মুশফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ ওমরা সম্পন্ন করেছেন এবং দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে করে দেশে ফিরছিলেন। কিন্তু সব ফ্লাইট জেদ্দায় ফেরত আসায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কবে এবং কীভাবে বাংলাদেশে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয় বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

উল্লেখ্য, ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত নন। চলমান ঘরোয়া আসরেও নেই তিনি। ফাঁকা সময়টুকু কাজে লাগাতেই ওমরা পালনে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে বিভিন্ন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক হলে কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ