ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ: বোলিং বৈচিত্র্য দিয়েই ঠেকাতে চায়
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন জিম্বাবুয়ের সামনে।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত অবস্থায় সুপার এইটে উঠে এসেছে জিম্বাবুয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স বিশেষ ততটা উজ্জ্বল হয়নি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৫৪ রানের বিপুল সংগ্রহ তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে ১০৭ রানে হেরে যায়, যা এই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
তবে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের অধিনায়ক রায়ান বার্ল বোলিং নিয়ে আশাবাদী। তিনি বলেন, “আমাদের কাছে অনেক বিকল্প আছে। এটি আমাদের বোলিং লাইনআপের শক্তি। আমাদের মধ্যে একজন বাঁহাতি পেসার, একজন ডানহাতি পেসার, কয়েকজন লেগ স্পিনার, একজন অফ স্পিনার এবং একজন বাঁহাতি স্পিনার রয়েছে। আমরা মাঠে থাকা ব্যাটসম্যান ও কম্বিনেশনের ওপর নির্ভর করে লড়াই চালাব।”
জিম্বাবুয়ের পেস বোলিংয়ে আছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা, স্পিন বিভাগে খেলছেন গ্রায়েম ক্রিমার, সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা। চেন্নাইয়ের কালো মাটির উইকেটের ওপর ভিত্তি করে সেরা সমন্বয় খুঁজছে টিম ম্যানেজমেন্ট।
মুজারাবানি এখন পর্যন্ত চার ইনিংসে ১১ উইকেট নিয়েছেন। চোট কাটিয়ে ফেরার পর এমন পারফরম্যান্সের জন্য তাকে প্রশংসা করেছেন বার্ল, “৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ব্লেসিংকে তার প্রাপ্তির চেয়ে অনেক বেশি কৃতিত্ব দেওয়া উচিত। টুর্নামেন্টের আগে তিনি প্রায় চার থেকে ছয় মাস মাঠের বাইরে ছিলেন। তাই এই সাফল্য অসাধারণ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)