ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রেকর্ডের বর্ষণ! নতুন ইতিহাস রচনা করলো ওয়েস্ট ইন্ডিজ

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ০৮:৫৫:২৯

রেকর্ডের বর্ষণ! নতুন ইতিহাস রচনা করলো ওয়েস্ট ইন্ডিজ

টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপুটে ছন্দ বজায় রাখল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের প্রথম ম্যাচেই জিম্বাবুয়েকে তারা হারাল বিশাল ১০৭ রানের ব্যবধানে। এই জয়ে ক্যারিবীয়রা শুধু দুই পয়েন্টই নয়, নেট রান রেটেও (৫.৩৫০) উঠে এসেছে শীর্ষে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে ওঠে তাদের বড় ভুল। বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের প্রথম থেকেই নিয়ন্ত্রণ নেয় ক্যারিবীয়রা।

হেটমায়ার–পাওয়েলের ঝড়, বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডইনিংসের শুরুতে মাত্র ১৭ রানে ব্র্যান্ডন কিং আউট হলেও উইন্ডিজের ব্যাটিং তান্ডব থামেনি।

মূল অবদানশিমরন হেটমায়ার: ৩৪ বলে ৮৫

রোভম্যান পাওয়েল: ৩৫ বলে ৫৯

শারফান রাদারফোর্ড: ১৩ বলে অপরাজিত ৩১

দুজন মিলে ৫২ বলে ১২২ রানের সুপার জুটি গড়ে দলকে নিয়ে যান পাহাড়সম রান–এ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।এটি টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ছক্কার বৃষ্টি—বিশ্বকাপের যৌথ রেকর্ডএক ইনিংসে ১৯টি ছক্কা, যা ২০১৪ সালের নেদারল্যান্ডসের রেকর্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

তাড়া করতে নেমে ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপদৈত্যাকার লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে।ওয়েস্ট ইন্ডিজের স্পিন–দ্বয় আকিল হোসেন ও গুডাকেশ মোতি মিলে ধস নামিয়ে দেন।

বোলিং ঝলকগুডাকেশ মোতি: ৪ উইকেট

আকিল হোসেন: ৩ উইকেট

জিম্বাবুয়ের সর্বোচ্চ প্রতিরোধ আসে শেষদিকে ব্র্যাড ইভান্সের ব্যাটে—১৯ বলে ৪৪ রানের জুটি ও ব্যক্তিগত ৪৩ রান।তবুও ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয় দল।

জিম্বাবুয়ের বোলিংরিচার্ড নাগারাভা ও ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ২টি করে উইকেট, আর ক্রেমার ও ব্র্যাড ইভান্স পেয়েছেন ১টি করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ