ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজই ছিল আমার প্রথম পছন্দ, আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার, কাটার ও সুইংয়ের অনন্য বৈচিত্র্যে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচয় গড়ে তুলেছেন বহু আগেই। তার বোলিং দক্ষতায় মুগ্ধতার শেষ নেই ক্রিকেট মহলে। সেই তালিকায় আছেন পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের কর্ণধার সামিন রানা। তিনি স্পষ্ট জানালেন—পিএসএলে সরাসরি চুক্তির জন্য তার প্রথম পছন্দই ছিল মুস্তাফিজ।
আইপিএল ঝড়ের পর পিএসএলে ‘ফিজ ঝড়’আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিলেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে বাদ দিতে হয়। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, পিএসএলে তাকে দেখা যাবে নিশ্চিতভাবে। নিলামের আগেই পিএসএলের অফিসিয়াল পেজও সেই ইঙ্গিত দিয়েছিল।
অবশেষে চলতি ফেব্রুয়ারির শুরুতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স। ২০১৮ সালের পর আবারও ফিরছেন নিজের পুরনো পিএসএল ফ্র্যাঞ্চাইজিতে।
‘ফিজ আমার কাছে এক্স-ফ্যাক্টর’ — সামিন রানাএক ইউটিউব পডকাস্টে সামিন রানা বলেন—
“মুস্তাফিজের প্রতি আমার আলাদা টান আছে। বোলিংয়ের প্রতি আমার আগ্রহ অনেক, আর সেখানে ফিজ ছিল আমার এক নম্বর পছন্দ। তার মধ্যে এমন কিছু আছে যা খুব কম বোলারের মধ্যেই পাওয়া যায়। বিপিএলেও দেখেন, তার নিজস্ব একটা বৈচিত্র্য আছে—যেটা অন্য কারও নেই। আমরা সেই এক্স-ফ্যাক্টরটাই দলে যোগ করতে চেয়েছি।”
শক্তিশালী পেস ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী লাহোরমুস্তাফিজকে দলে পেয়ে লাহোর এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে পেস আক্রমণে। দলে আরও আছেন—
শাহীন শাহ আফ্রিদি
হারিস রউফ
উবাইদ শাহ
হুসাইন তালাত
দাসুন শানাকা
স্পিন বিভাগে সিকান্দার রাজার সঙ্গে আছেন উসামা মীর ও গুড়াকেশ মোতি।
দলের বোলিং শক্তি নিয়ে সামিন রানা আত্মবিশ্বাসী—
“ব্যাটার ম্যাচ জিতিয়ে দিতে পারে, কিন্তু টুর্নামেন্ট জেতাবে বোলাররাই—এ বিশ্বাস আমার সবসময়ই ছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)