ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৭৬ রানের লজ্জা ভারতের হারে বি স্ফো রক মন্তব্য টেন ডেসকাটের

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ০৯:৩০:২৯

৭৬ রানের লজ্জা ভারতের হারে বি স্ফো রক মন্তব্য টেন ডেসকাটের

সুপার এইটে বাজে সূচনা করেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ বিশ্লেষণ করেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

আহমেদাবাদে টস জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে তোলে ১৮৭ রান। শুরুতে ৩০ রানে ৩ উইকেট হারালেও ডেভিড মিলারের ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের ৪৫ ও ত্রিস্টান স্টাবসের ৪৪ রানের গুরুত্বপূর্ণ অবদান ছিল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ২৬ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি তারা। শিভাম দুবের ৪২ রানের লড়াই সত্ত্বেও ১১১ রানে গুটিয়ে যায় ইনিংস।

সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, এমন উইকেটে খেলতে ভারত খুব একটা অভ্যস্ত নয়। দক্ষিণ আফ্রিকার পেসাররা লেন্থ ধরে রেখে বোলিং করেছে, সহজে বাউন্ডারি দিতে চায়নি। বিশেষ করে লুঙ্গি এনগিডির স্লোয়ার বল কার্যকর ছিল বলে উল্লেখ করেন তিনি।

কোচের মতে, ব্যাটিংয়ে আরও ধৈর্য ও পরিকল্পনা দরকার ছিল। রান তাড়া করার বিকল্প উপায় নিয়ে আলোচনা হলেও মাঠে তা প্রয়োগ করতে পারেননি ক্রিকেটাররা।

তবে শিষ্যদের ওপর আস্থা রাখছেন টেন ডেসকাট। তার বিশ্বাস, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে দল। সেমিফাইনালে যেতে হলে অন্তত ৪ পয়েন্ট প্রয়োজন বলেও জানান তিনি।

আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ