ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাকিব ফিরলেই বদলে যাবে বাংলাদেশের ভাগ্য: আশরাফুল
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান ফিরলে লাভ হবে দলেরই—এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, সাকিব চাইলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন এবং দলকে গুরুত্বপূর্ণ সার্ভিস দিতে পারবেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব দেশে ফিরতে পারেননি। তবে সম্প্রতি তাকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে দলে রাখতে আগ্রহী।
সাকিবের ফেরার প্রক্রিয়া কতদূর—এ প্রশ্নে আশরাফুল বলেন, এ বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই, গণমাধ্যম থেকেই তারা খবর পাচ্ছেন।
তবে ব্যক্তিগত মতামতে তিনি স্পষ্ট, সাকিবের অভিজ্ঞতা এখনও দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখছেন আশরাফুল। তার ভাষায়, ৩৭-৩৮ বছর বয়সেও এক ফরম্যাটে মনোযোগ দিলে সাকিব সহজেই দলকে সেবা দিতে পারবেন।
বর্তমান দলীয় পরিস্থিতি প্রসঙ্গে আশরাফুল জানান, টেস্ট ও টি-২০ সেটআপ ভালো হলেও ওয়ানডে ফরম্যাটে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। মিডল অর্ডারে অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি প্রভাব ফেলেছে। তবে বিসিএলে ভালো পারফরম্যান্স করলে ঘাটতি পূরণ সম্ভব বলেও মনে করেন তিনি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। তাই প্রতিটি সিরিজ ও ম্যাচ গুরুত্বপূর্ণ—এ বিষয়েও নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)