ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে ঘরের মাঠে ফেরাতে বিসিবির বড় উদ্যোগ
বাংলাদেশ জাতীয় দলের হয়ে আবারও সাকিব আল হাসানকে মাঠে দেখা যাওয়ার অপেক্ষা হয়তো আর বেশি দিনের নয়। সরকার, বোর্ড এবং নিজেও প্রস্তুত—তবে সামনে ছিল একটি বড় প্রশ্ন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে হওয়া মামলার নিষ্পত্তি কীভাবে হবে?
সাকিব ও তার ভক্তদের জন্য সুখবর হলো, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।
ডিবিসি নিউজের এক অনুষ্ঠানে তিনি জানান, সাকিবের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর একটি ফাইল প্রস্তুত হয়েছে। তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রণালয়ে কেস-সংক্রান্ত নথি পাঠানো হবে। এরপর সিদ্ধান্ত নেবে সরকার।
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বিষয়টিতে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। তিনি এর আগে বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মর্তুজার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
এদিকে সাকিব নিজেও অবসর নেওয়ার আগে একটি সিরিজ খেলতে চান বলে জানিয়েছেন। তার ভাষায়, ভালোভাবে একটি সিরিজ খেলে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা এখনও রয়েছে।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ রয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন সাবেক এই অধিনায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)