ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজারে দুর্ঘটনার কবলে জার্মান ফুটবলার মেসুত ওজিলের গাড়িবহর, সর্বশেষ অবস্থা
কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ফেরার পথে সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর সড়ক দুর্ঘটনায় পড়েছে। তবে দুজনই সম্পূর্ণ অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাড়িবহর শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়ক দিয়ে কক্সবাজারের দিকে ফিরছিল। এসময় একটি উপসড়ক থেকে হঠাৎ একটি ব্যাটারিচালিত ইজিবাইক প্রধান সড়কে উঠে আসে। বহরের নিরাপত্তায় থাকা পুলিশের গাড়িটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকের চালক আহত হন। প্রটোকলে থাকা পুলিশের গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
শাহপরী দ্বীপ হাইওয়ে থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ওজিল ও বিলাল এরদোয়ান ক্যাম্পে ইফতার করেন। পরিদর্শন শেষে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে তাদের বহনকারী গাড়িটি বহরের সামনে থাকায় তারা কোনো বিপদের মুখে পড়েননি।
তিনি আরও জানান, আহত ইজিবাইক চালককে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি নাশকতার প্রচেষ্টা নাকি নিছক দুর্ঘটনা—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকে কেন্দ্র করে এই দুই প্রভাবশালী ব্যক্তির সফর স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। তবে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা পরিস্থিতিতে সামান্য উত্তেজনা ছড়ালেও পরে সবকিছুই নিয়ন্ত্রণে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)