ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
নামজারি দলিল বাতিল হয়ে যায় যেসব ১০ ভুলে — এখনই যা করবেন
বাংলাদেশে জমির বৈধ মালিকানা নিশ্চিত করার প্রধান সরকারি নথি হলো নামজারি। জমি রেজিস্ট্রির পর দ্রুত নামজারি না করলে ভবিষ্যতে মালিকানা নিয়ে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। কিন্তু অনেকেই অসচেতনতার কারণে আবেদন করেও নামজারি বাতিল হওয়ার মুখে পড়েন।
বিশেষজ্ঞদের মতে, নিচের ১০টি সাধারণ ভুল নামজারি বাতিল হওয়ার প্রধান কারণ—
১. দাগ নম্বর ভুল হওয়াজমির পরিচয় নির্ধারণে দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল দাগ নম্বর দিলে তা রেকর্ডের সঙ্গে মিলে না।
করণীয়:খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর যাচাই করে দলিলে উল্লেখ করুন।
২. চৌহত্তিতে ত্রুটিচৌহত্তি, মৌজা, সাবেক মালিক, দাগ—এই তথ্যগুলো ভুল হলে নামজারি বাতিল হয়।
করণীয়:অভিজ্ঞ দলিল লেখকের সাহায্য নিয়ে সব তথ্য যাচাই করে দলিল তৈরি করুন।
৩. ভোটার আইডি ও দলিলের নামের অমিলঅনেকে ভোটার আইডির নাম ও দলিলের নাম ভিন্ন হওয়ায় আবেদন বাতিল হয়।
করণীয়:ভোটার আইডি ও দলিলের নাম এক কি না যাচাই করুন। প্রয়োজনে সংশোধন করুন।
৪. মালিকানা ধারাবাহিকতায় ভুলসিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী মালিকানা ইতিহাস যদি ভুল হয়, নামজারি গৃহীত হয় না।
করণীয়:২৫ বছরের মালিকানা ধারাবাহিকতা দলিলে উল্লেখ করুন।
৫. খতিয়ান নম্বর অমিলদলিলে খতিয়ান নম্বর ভুল হলে নামজারি বাতিল হয়।
করণীয়:সর্বশেষ রেকর্ড অনুযায়ী সঠিক খতিয়ান নম্বর লিখুন।
৬. আগে থেকেই অন্যের নামে নামজারি থাকাএকই জমি একাধিকবার বিক্রি হলে বা সীমাবদ্ধ অংশের বাইরে বিক্রি হলে নামজারি হয় না।
করণীয়:ভূমি অফিস থেকে নামজারি রেকর্ড যাচাই করুন।
৭. অর্পিত (সরকারি নিয়ন্ত্রিত) সম্পত্তি কেনাঅপরের মালিকানা ভেবে অর্পিত সম্পত্তি কিনলে নামজারি বাতিল হবে।
করণীয়:ভূমি অফিসে গিয়ে দাগ অনুযায়ী জমির অবস্থা নিশ্চিত হন।
৮. জমির মাঝে খাস জমি থাকাব্যক্তিগত জমির মাঝে খাস জমি থাকলে নামজারি গ্রহণযোগ্য হয় না।
করণীয়:প্রতিটি অংশের খতিয়ান ও দাগ পরীক্ষা করুন।
৯. নদীভাঙন বা সরকারি জমির অংশনদীভাঙনে সৃষ্ট জমি বা সরকারি খাস জমি থাকলে নামজারি বাতিল হয়।
করণীয়:মাঠ পর্যায়ে জমির ভৌগোলিক ও আইনি অবস্থা যাচাই করুন।
১০. নিজের অংশের বেশি জমি বিক্রি করাওয়ারিশদের কেউ কেউ নিজের চেয়ে বড় অংশ বিক্রি করলে ক্রেতা সমস্যায় পড়ে।
করণীয়:বিক্রেতার ওয়ারিশ সনদ ও বণ্টননামা যাচাই করুন।
নামজারি রিজেক্ট হলে করণীয়1 এসিল্যান্ড অফিসে গিয়ে কারণ জানুন2 ভুল সংশোধন করে পুনরায় আবেদন করুন 3 দালাল বা অনিয়মের পথে যাবেন না4 প্রয়োজনে অভিজ্ঞ ভূমি আইনজীবীর সাহায্য নিন
সতর্কতানামজারি ছাড়া জমির পূর্ণ মালিকানা কার্যকর থাকে না। ভবিষ্যতে আইনি বিরোধ বা জমি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। তাই জমি কেনার আগে দাগ, খতিয়ান, মালিকানা ইতিহাস অবশ্যই যাচাই করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)