ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ফারহানের আগুনে ইনিংসে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। দলের ওপেনার সাহিবজাদা ফারহান খেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরির ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম শতক।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিংয়ে ফারহান ও সাইম আইয়ুব ভালো সূচনা এনে দেন। যদিও দলীয় ৪০ রানের মাথায় ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাইম। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে পাকিস্তান।
তিন নম্বরে নামেন অধিনায়ক সালমান আলী আঘা। ফারহানের সঙ্গে জুটি গড়ে ইনিংসের গতি বাড়ান তিনি। উইকেটের চারদিকে দারুণ সব শটে রান তুলতে থাকেন দুজন। ২৩ বলে ৩৮ রান করে দলীয় ১০৭ রানের সময় আউট হন সালমান। চারে নেমে খাজা নাফে ৫ বলে ৫ রান করেন।
এরপর ফারহানের সঙ্গে জুটি বাঁধেন শাদাব খান। ফিফটি পূরণের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ফারহান। নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত এগিয়ে যান শতকের দিকে। শেষ ওভারে পৌঁছে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের মাইলফলক। ৫৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ২২ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেন শাদাব খান।
নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে পাকিস্তান।
নামিবিয়ার হয়ে দুটি উইকেট নেন জ্যাক ব্রাসেল এবং একটি উইকেট শিকার করেন জেরার্ড ইরাসমাস।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে নামিবিয়া। ম্যাচটি এখন রোমাঞ্চকর পরিণতির দিকেই এগোচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল