ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তানের দুর্দান্ত জয়ে কপাল খুলে গেলো দ:আফ্রিকার
প্রথম দুই ম্যাচে টানা হার আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্নকে প্রায় নিভিয়ে দিয়েছিল। তবে হাল ছাড়েনি রশিদ খানের দল। লড়াই চালিয়ে যাওয়ার মিশনে সোমবার তারা গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয়।
আফগানিস্তানের এই জয়ে সবচেয়ে বেশি সুফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘ডি’–তে পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী আফগানিস্তানের জেতাতেই সাউথ আফ্রিকার সুপার এইটে ওঠা নিশ্চিত হয়ে গেছে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে আমিরাত নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১৬০ রান। তাদের ইনিংসের প্রধান ভরসা ছিলেন শোয়াইব খান—৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তার সঙ্গী আলিশান শরাফু যোগ করেন আরও ৪০ রান। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৮৪ রানের জুটি।
বল হাতে আফগানিস্তানের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ১৫ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। অধিনায়ক রশিদ খানও অবদান রাখেন ১ উইকেট নিয়ে, আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় আফগানিস্তান—রহমানউল্লাহ গুরবাজ দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। তবে ইব্রাহিম জাদরান ও ওমরজাইয়ের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। জাদরানের ব্যাট থেকে আসে ৪১ বলে ৫৩ রান, আর ওমরজাই ২১ বলে ঝোড়ো ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
তিন ম্যাচ শেষে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত দু’দলেরই পয়েন্ট ২। অন্যদিকে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ পয়েন্ট এবং দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত করেছে সুপার এইট পর্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)