ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পিএসএল নিলামে সবচেয়ে দামি নাসিম, শীর্ষ পাঁচে কারা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের প্লেয়ার্স নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। জিও সুপারের তথ্য অনুযায়ী রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি তাকে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে, যা নিলামের সর্বোচ্চ মূল্য।
দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ইসলামাবাদ ইউনাইটেড তাকে দলে নিয়েছে ৮ কোটি ৫০ লাখ রুপিতে। তৃতীয় স্থানে আছেন লাহোর কালান্দার্সের ফখর জামান, যাকে ৭ কোটি ৯৫ লাখ রুপিতে ধরে রেখেছে দলটি।
চতুর্থ সর্বোচ্চ দাম পেয়েছেন হারিস রউফ। লাহোর কালান্দার্স পেসার এই তারকাকে ৭ কোটি ৬০ লাখ রুপিতে দলে রেখেছে। শীর্ষ পাঁচে পঞ্চম স্থানে আছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের তরুণ ব্যাটার খাজা মোহাম্মদ নাফায়, যার দাম উঠেছে ৬ কোটি ৫০ লাখ রুপি।
এ ছাড়া অন্য বড় চুক্তির মধ্যে করাচি কিংস সালমান আলি আগাকে নিয়েছে ৫ কোটি ৮৫ লাখ রুপিতে। রাওয়ালপিন্ডি মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে। ইসলামাবাদ ইউনাইটেড মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ৪ কোটি ১০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে। লাহোর কালান্দার্স উসামা মিরকে নিয়েছে ৩ কোটি ৫০ লাখ রুপিতে। করাচি কিংস আজম খানকে নিয়েছে ৩ কোটি ২৫ লাখ রুপিতে। সাহিবজাদা ফারহান সিয়ালকোট স্ট্যালিয়নজে যোগ দিয়েছেন ৫ কোটি ৭০ লাখ রুপিতে।
এ ছাড়া ২ থেকে ৩ কোটি রুপি মূল্যমানের চুক্তি পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন— উবায়েদ শাহ ও খুররম শাহজাদ (২ কোটি ৭০ লাখ), মির হামজা ও আসিফ আফ্রিদি (২ কোটি ৪০ লাখ), মোহাম্মদ হারিস ও ইমাদ ওয়াসিম (২ কোটি ২০ লাখ), মোহাম্মদ আলি (২ কোটি ১৫ লাখ), মুহাম্মদ ইরফান খান (২ কোটি ৯০ লাখ) এবং জাহানদাদ খান (২ কোটি ৫০ লাখ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)