ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কাঁদলেন শেহজাদ
পাকিস্তান ক্রিকেটের এক সময়ের আলোচিত মুখ আহমেদ শেহজাদ। অনূর্ধ্ব–১৯ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স, আক্রমণাত্মক ব্যাটিং এবং স্টাইলিশ উপস্থিতির কারণে তাকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। তবে সেই প্রতিভা ধরে রাখতে পারেননি তিনি। জনপ্রিয়তার শীর্ষে উঠলেও খুব দ্রুতই আলোচনার বাইরে চলে যান শেহজাদ।
টানা দ্বিতীয়বারের মতো পিএসএলে দল না পেয়ে সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন এই ওপেনার। নিজের ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে দুঃখ ও হতাশা গোপন করতে পারেননি তিনি।
শেহজাদ বলেন, তার সাবেক সতীর্থরা মাঠে খেললে তিনি খুশি হন; কিন্তু নিজের অবস্থান ভেবে মন খারাপ হয়। তিনি মনে করেন, ভাগ্য সহায় না হওয়ায় এমন পরিণতি হয়েছে।তার ভাষায়, “আমি খেলতে চাই। সবাইকে খেলতে দেখে ভালো লাগে, কিন্তু মনে প্রশ্ন জাগে—আমার সঙ্গে কী হলো? কেন এমন হলো?”
বিশেষ করে নিজের ৯ বছর বয়সী ছেলের কথা তুলতেই আর স্থির থাকতে পারেননি তিনি। শেহজাদ জানান, তার ছেলে তাকে আবার খেলতে দেখতে চায়। সে কারণেই পিএসএলে নাম জমা দিয়েছিলেন তিনি, কিন্তু কোনো দল তাকে সুযোগ দেয়নি।
শেহজাদ বলেন, “আমার ছেলেকে সবচেয়ে বেশি ভাবায়। সে আমাকে বলে সে আমাকে খেলতে দেখার স্মৃতি ধরে রাখতে চায়। এই কথাটা আমার মনে গভীরভাবে আঘাত করেছে।”
অনেকের কাছে তিনি এখনও পাকিস্তানের অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যান; কিন্তু মাঠে ফেরার সুযোগ না পেয়ে তিনি এখনো নিজের ভাগ্যের সঙ্গে লড়ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)