ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ইস্যুতে বড় সিদ্ধান্ত, আইসিসি-পিসিবি বৈঠকে লাহোরে বুলবুল

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১০:৫৪:৫৩

বিশ্বকাপ ইস্যুতে বড় সিদ্ধান্ত, আইসিসি-পিসিবি বৈঠকে লাহোরে বুলবুল

আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে আজই তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

বিডিক্রিকটাইমকে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সৃষ্ট বিভিন্ন বিতর্ক ও সংকটপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচ্য সূচির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সম্ভাব্য অবস্থান এবং পাকিস্তানের পক্ষ থেকে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা। এসব ইস্যু ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত শঙ্কায় ভারত সফর নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ সরকার। এর প্রেক্ষিতে বিসিবি আইসিসির কাছে টাইগারদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপের ম্যাচ খেলতে হলে ভারতেই খেলতে হবে।

এই অবস্থায় লাহোরের বৈঠককে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভবিষ্যৎ করণীয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ