ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : পাকিস্তানকে নিয়ে আইসিসির নতুন কান্ড
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ জানিয়ে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার সমস্যার সমাধানে ‘ব্যাক–চ্যানেল’ আলোচনার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে।
ভারত–পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মোকাবিলা দেখতে হলে অপেক্ষা করতে হয় আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপের জন্য। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ম্যাচগুলোর একটি হচ্ছে ভারত–পাকিস্তান লড়াই—মাঠের উত্তেজনা ছাড়াও এটি বিশাল ব্যবসায়িক মূল্য সৃষ্টি করে।
ম্যাচ বাতিল হলে বড় অঙ্কের ক্ষতি
পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে আইসিসি। প্রায় ২০০ কোটি রুপি আয় মিস করবে সংস্থাটি। ব্রডকাস্টার, বিজ্ঞাপনদাতা ও অন্য ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত ক্ষতি দাঁড়াতে পারে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,১২০ কোটি টাকা।
এই ক্ষতির প্রভাব পড়বে আইসিসির রাজস্ব বণ্টনেও, ফলে ক্ষতিগ্রস্ত হবে সব সদস্য দেশ। ভারতের সংবাদমাধ্যমগুলো দাবি করছে, ম্যাচ না খেললে আর্থিকভাবে বড় চাপের মুখে পড়তে পারে পাকিস্তানও।
খাওয়াজার ওপর দায়িত্ব
এমন পরিস্থিতি মোকাবিলায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে দায়িত্ব দিয়েছে সংস্থাটি—এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তিনি আইসিসিতে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। ফার্স্টপোস্ট জানিয়েছে, ভারত–পাকিস্তান সংকট সমাধানে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে খাওয়াজাকে নির্বাচন করেছে আইসিসি। তিনি অনানুষ্ঠানিকভাবে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবেন।
আইসিসি বিশ্বাস করে, তার মধ্যস্থতায় পাকিস্তানকে ভারত ম্যাচ খেলতে রাজি করানো সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)