ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৫:২৩:২৪

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইসিসি প্রকাশ করেছে সর্বশেষ টি–টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিং, যেখানে বড় পরিবর্তন দেখা গেছে বেশ কয়েকটি দলের অবস্থানে। এবারও শীর্ষস্থান দখল করে রেখেছে শক্তিশালী ভারত। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নিজেদের অবস্থান ধরে রেখেছে চার ও পাঁচ নম্বরে। সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানও এগিয়ে এসেছে—অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ৩-০ সিরিজ জয়ের ফলে এক ধাপ উঠে তারা এখন ষষ্ঠ স্থানে। এতে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।অন্যদিকে, বিশ্বকাপে না খেলেই বাংলাদেশ অবস্থান করছে নবম স্থানে, যা অনেকের কাছেই হতাশাজনক মনে হয়েছে। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে র‍্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—র‌্যাঙ্কিংয়ের ২৭তম স্থানে থেকেও ইতালি বিশ্বকাপ খেলবে, যা টুর্নামেন্টে নতুন বৈচিত্র্য যোগ করবে।

আইসিসির হালনাগাদ টি–টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিং (২০২৬ বিশ্বকাপ বিবেচনায়)

অবস্থানদলম্যাচপয়েন্টরেটিং২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত ৭৬ ২০৭১৫ ২৭৩ হ্যাঁ
অস্ট্রেলিয়া ৪৫ ১১৭৫৭ ২৬১ হ্যাঁ
ইংল্যান্ড ৪৮ ১২২৪৩ ২৫৯ হ্যাঁ
নিউজিল্যান্ড ৫৮ ১৪৫৩০ ২৫১ হ্যাঁ
দক্ষিণ আফ্রিকা ৫৬ ১৩৪৯২ ২৪১ হ্যাঁ
পাকিস্তান ৭৮ ১৭৬০৪ ২৩৮ হ্যাঁ
ওয়েস্ট ইন্ডিজ ৬৭ ১৫৭১১ ২৩৪ হ্যাঁ
শ্রীলঙ্কা ৫৩ ১২০৪৭ ২২৭ হ্যাঁ
বাংলাদেশ ৬৭ ১৪৯২৫ ২২৩ না
১০ আফগানিস্তান ৪৮ ১০৬৫০ ২২২ হ্যাঁ
১১ আয়ারল্যান্ড ৪২ ৮৪২৪ ২০১ হ্যাঁ
১২ জিম্বাবুয়ে ৬৬ ১৩১৯০ ২০০ হ্যাঁ
১৩ নেদারল্যান্ডস ৩৫ ৬৩৬৬ ১৮২ হ্যাঁ
১৪ স্কটল্যান্ড ২৩ ৪১৭৮ ১৮২ হ্যাঁ
১৫ নামিবিয়া ৩৫ ৬৩৪৪ ১৮১ হ্যাঁ
১৬ নেপাল ৪২ ৭৩৮৪ ১৭৬ হ্যাঁ
১৭ সংযুক্ত আরব আমিরাত ৬০ ১০৫৮৪ ১৭৬ হ্যাঁ
১৮ যুক্তরাষ্ট্র ৩৩ ৫৭৬৯ ১৭৫ হ্যাঁ
১৯ কানাডা ৩৫ ৫৩৭৪ ১৫৪ হ্যাঁ
২০ ওমান ৪৭ ৭১৪০ ১৫২ হ্যাঁ
২১ উগান্ডা ৫৬ ৭৯৫২ ১৪২ না
২২ পাপুয়া নিউগিনি ২০ ২৭১৮ ১৩৬ না
২৩ কুয়েত ৪২ ৫৪৪১ ১৩০ না
২৪ হংকং ৫২ ৬৬০২ ১২৭ না
২৫ মালয়েশিয়া ৫৯ ৭৩৮৬ ১২৫ না
২৬ বাহরাইন ৭২ ৮৫৯৫ ১১৯ না
২৭ ইতালি ১৮ ২১৩৮ ১১৯ হ্যাঁ
২৮ জার্সি ২৪ ২৮১৯ ১১৭ না
২৯ কাতার ৪১ ৪৬৬৬ ১১৪ না
৩০ স্পেন ২২ ২৪৭৮ ১১৩ না

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত