ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল
টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফর বাতিল করে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিয়ে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু থেকেই কঠোর অবস্থান নেয়। এর ফলে বিশ্বকাপের বড় মঞ্চে দেখা যায়নি টাইগারদের। তবে ক্রিকেট দল না গেলেও এবার ভারতের মাটিতে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের শুটিং দল।
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণের অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সরকারি আদেশ (জিও) প্রদান করে।
সরকার জানিয়েছে, এই চ্যাম্পিয়নশিপটি ইনডোর এবং সম্পূর্ণ সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে। ফলে নিরাপত্তা ঝুঁকি খুবই কম, যা ক্রিকেট দলের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ ভিন্ন। মন্ত্রণালয়ের মতে, স্থানীয় আয়োজকেরা নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ শুটিং দলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন,‘দলটি খুব ছোট—একজন শুটার ও একজন কোচ। আয়োজকেরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। যেহেতু প্রতিযোগিতা ইনডোরে ও সুরক্ষিত এলাকায়, তাই সম্ভাব্য কোনো ঝুঁকি নেই।’
আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি দেশের শীর্ষ শুটার রবিউল ইসলাম, তার প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি। সঙ্গে থাকবেন কোচ শারমিন আক্তার।
নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় রবিউল বিশেষ পাসপোর্টে ভিসা ছাড়া সাত দিন ভারতে থাকতে পারবেন, তবে কোচ শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)