ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইসিসি থেকে নতুন সুখবর এলো বাংলাদেশ ক্রিকেটের জন্য
উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের প্রতিফলন এবার সরাসরি দেখা গেল আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে। অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে বোলারদের তালিকায় অবিশ্বাস্য ২০৬ ধাপ লাফ দিয়ে নজর কেড়েছেন পেসার মারুফা আক্তার।
সপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও তরুণ ওপেনার দিলারা আক্তারও। বোলারদের র্যাঙ্কিংয়ে নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারের উন্নতি ঠিক ততটাই চোখে পড়ার মতো।
বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতেই জিতে মূল পর্বে জায়গা করে বাংলাদেশ। এই সাফল্যে সবচেয়ে বড় অবদান রাখেন সোবহানা মোস্তারি। পুরো টুর্নামেন্টে সাত ইনিংসে তার সংগ্রহ ২৬২ রান—যা বাংলাদেশ নারী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
গত সপ্তাহে টানা তিন ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন সোবহানা। থাইল্যান্ডের বিপক্ষে ৫৯, স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৩৩ রান করেন তিনি। এ ধারাবাহিকতায় তার র্যাঙ্কিং উন্নতি হয়েছে ১৬ ধাপ, এখন তিনি ব্যাটারদের তালিকায় ৩৬তম স্থানে—এটাই তার ক্যারিয়ারের সেরা।
অধিনায়ক নিগার সুলতানাও হাফ–সেঞ্চুরি হাঁকিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ। বর্তমানে তিনি ১৯তম অবস্থানে, যা বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ রান করে দিলারা আক্তারও পাঁচ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে পৌঁছেছেন।
বোলারদের তালিকায় সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন মারুফা আক্তার। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট নেওয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটি যোগ করেন। তার ফলে তিনি এক লাফে ২০৬ ধাপ উড়ে এসে এখন যৌথভাবে ৯২তম স্থানে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে নাহিদা আক্তার এগিয়েছেন আট ধাপ—বর্তমানে তার অবস্থান ২৮তম। সবশেষ তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়া লেগ স্পিনার স্বর্ণা আক্তারও চমৎকার উন্নতি করে ৪৩ ধাপ এগিয়ে এখন ৭৪তম স্থানে।
অলরাউন্ডারদের তালিকায়ও উজ্জ্বল উপস্থিতি দেখিয়েছেন স্বর্ণা। র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উপরে উঠে এসে এখন তিনি ২৭তম অবস্থানে, যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো। অন্যদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, আর বোলার ও অলরাউন্ডার—দুই বিভাগেই শীর্ষে রয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড ও হেইলি ম্যাথিউস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল