ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিজের পায়ে নিজেই কুড়াল মারলো পাকিস্থান

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১১:৫৬:৫৭

নিজের পায়ে নিজেই কুড়াল মারলো পাকিস্থান

ক্রিকেটের বিশ্বমঞ্চে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। দেশের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এই সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এটি পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদে ভালো কিছু বয়ে আনবে না।

পাকিস্তান সরকার জানিয়েছে, তারা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বাংলাদেশকে ভেন্যু পরিবর্তনের অনুমতি না দেওয়া ও তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনা বলা হচ্ছে।

কপিল দেব এনডিটিভির সঙ্গে আলাপকালে বলেন, “যদি খেলোয়াড়রাই চান খেলতে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু বোর্ডের নির্দেশে ম্যাচ না খেলালে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান তাদের ক্রিকেটারদের সাথে অবিচার করছে এবং এক প্রজন্মকে ধ্বংস করছে।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান অতীতে অসাধারণ প্রতিভা উপহার দিয়েছে। এই তরুণ খেলোয়াড়দের বিশ্বকাপে খেলতে না দেওয়া মানে তাদের প্রতিভা যথাযথভাবে প্রকাশের সুযোগ কেটে দেওয়া।”

আইসিসিও পাকিস্তানের এই অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দীর্ঘমেয়াদী প্রভাবের কথা মাথায় রেখে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে কপিল দেবের মতে, যদি পাকিস্তান অনড় থাকে, তবে সমর্থক ও দর্শকরা দুঃখিত হবেন, কিন্তু সময়ের সঙ্গে সবাই অভ্যস্ত হয়ে যাবে এবং ক্রিকেট আগাতে থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ