ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

“মুস্তাফিজ বাদ, বিশ্বকাপে অস্থিরতা: আসল নাটের গুরু কে? জানালো আইসিসি

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:৪৯:৩১

“মুস্তাফিজ বাদ, বিশ্বকাপে অস্থিরতা: আসল নাটের গুরু কে? জানালো আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অস্থিরতা সৃষ্টি হওয়ার প্রধান কারণ হিসেবে ভারতীয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে কাঠগড়ায় তুলেছেন আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামি-উল-হাসান বার্নি। তাঁর মতে, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা মূলত বিতর্কের সৃষ্টি করেছে।

২০২৬ সালের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়েছিল মুস্তাফিজ। কিন্তু ভারতের কিছু রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে বোর্ড গত মাসের শুরুতে তাকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয়। পরে কলকাতা নিজেই তাকে ছেড়ে দেয়।

এর প্রভাব পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে দেখা যায়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। এই কারণে বিসিবি আইসিসিকে দুই দফায় চিঠি পাঠায়। কিন্তু আলোচনার পরও কোনো সমাধান হয়নি, এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়।

পরিস্থিতি আরও জটিল হয়, যখন পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে তাদের দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে আলোচনার সৃষ্টি হয়েছে।

বার্নি পিটিআইকে বলেন, “বিসিসিআই যদি আরও কৌশলী হতো এবং মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিত, তাহলে এই পরিস্থিতি সহজেই এড়ানো যেত।” তিনি আরও বলেন, “তাদের প্রকাশ্যে এমন ঘোষণা দেওয়ার দরকার ছিল না। একান্তে কলকাতাকে বলা যেত, আর পরিস্থিতি শান্তভাবে সমাধান হতো। ৩ জানুয়ারি যেভাবে ঘোষণাটি করা হলো, সেটাই উত্তেজনা বৃদ্ধি করেছে।”

ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন, মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নানা নিরাপত্তা ও রাজনৈতিক কারণে, যা পরবর্তীতে বিস্তৃত বিতর্কের জন্ম দিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ